Dhaka ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

print news

⏹️ এবিএম কাইয়ুম রাজ

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে বাজারজাত করার অভিযোগে পাঁচজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছে প্রশাসন। অভিযানে জব্দ করা হয় ৫১২ কেজি জেলি পুশকৃত চিংড়ি মাছ, যা পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১০ মে) দুপুরে উপজেলার নুরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও প্রশাসন। অভিযানে নুরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনসহ তার চার সহযোগীকে আটক করা হয়। তারা চিংড়িতে কৃত্রিমভাবে ওজন বাড়ানোর জন্য জেলি জাতীয় অপদ্রব্য পুশ করছিল বলে অভিযোগ উঠে।

পরে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক ধারায় মোট দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। সেইসাথে বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ অপদ্রব্যযুক্ত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রাদীদ রায়হান। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার চন্দ্র মজুমদার, স্থানীয় পুলিশ সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

প্রশাসন জানিয়েছে, ভেজালবিরোধী অভিযান নিয়মিত চলবে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করে এমন কোনো অপরাধ বরদাশত করা হবে না।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

আপডেটের সময়: ০৫:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫