Dhaka ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ আটক ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৭১ সময় দেখুন
print news

◼️মৌলভীবাজার প্রতিনিধি

শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার( ৩ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য। এ সময় তার নেতৃত্বে এসআই মো. আবু নাইয়ুম মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শমসেরগঞ্জ বাজার সংলগ্ন সিআইপি আব্দুর রহিমের নির্মাণাধীন মার্কেটের সামনে থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন মো. নজরুল ইসলাম (৩২), সাং- পানিউমদা (লেবু বাগান), নবীগঞ্জ, হবিগঞ্জ এবং মধু মিয়া (৪৫), সাং- বিন্নিগ্রাম, মৌলভীবাজার। একই মামলার পলাতক আসামি আনোয়ার মিয়া ওরফে আনর মিয়া (৪৭), সাং- পানিউমদা (মধ্যপাড়া গাংগের পাড়), নবীগঞ্জ, হবিগঞ্জ।

অভিযানের সময় ঘটনাস্থলে তল্লাশিকালে নজরুল ইসলামের লুঙ্গির কোচা থেকে ১০৫ পিস এবং মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে—তারা পরস্পরের সঙ্গে যোগসাজশে মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো সংগ্রহ করে ওই এলাকায় অবস্থান করছিল। এছাড়া তাদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত পলাতক আনোয়ার মিয়াসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ আটক ২

আপডেটের সময়: ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫