Dhaka ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সড়ক দুর্ঘটনায় নিহত ২,ট্রাকের বডি কেটে বের করা হলো চালকের মরদেহ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ২৭৩ সময় দেখুন
print news

মো: উজ্জ্বল রানা,চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ও দামুড়হুদা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২৪ ঘণ্টায় দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে সরোজগঞ্জ পেট্রোল পাম্পের সামনে ও বেলা সাড়ে ১১টার দিকে চাকুলিয়া গ্রামের শেষপাড়ায় পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পশ্চিমপাড়া গ্রামের মৃত সুলতানের ছেলে রাজন (২৬) ও চাকুলিয়া গ্রামের মৃত আজির বক্সের ছেলে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান টেংরা (৮০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সারভর্তি ট্রাক নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাচ্ছিলেন ট্রাকচালক রাজন। ভোর ৬টার দিকে সরোজগঞ্জ পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ট্রাক কেটে মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, ‘ভোরে একটি বিকট শব্দ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখি একটি ট্রাক রাস্তার পাশে গাছে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকের ভেতর চালক তখনো বেঁচে ছিলেন। আমি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের বডি কেটে চালককে বাইরে বের করেন। ততক্ষণে চালক মারা যান।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দৈনিক ক্রাইম তালাশকে জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সড়ক দুর্ঘটনায় নিহত ২,ট্রাকের বডি কেটে বের করা হলো চালকের মরদেহ

আপডেটের সময়: ০২:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩