Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

print news

◼️মাসুদ রানা মিশু

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের ষ্টাফ রির্পোটার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলোর গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখা।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় নওগাঁর মুক্তির মোড় শহীদ মিনারের সামনে বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে নওগাঁর বিভিন্ন অঙ্গসংগঠনের সাংবাদিকরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা ও সাংবাদিক আনোয়ারকে মধ্যযুগীয় কায়দায় ইট দিয়ে থেঁতলে আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। তারা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “সাংবাদিক নির্যাতন বন্ধ করো,” “তুহিন হত্যার বিচার চাই,” এবং “হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক” ইত্যাদি স্লোগান দেন।

বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও হত্যাকাণ্ড প্রমাণ করে যে, দেশে গণমাধ্যমকর্মীরা আজ ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ারের ওপর বর্বরোচিত হামলা শুধু ব্যক্তি নয়, এটি গোটা সাংবাদিক সমাজ, স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত মত প্রকাশের উপর সরাসরি আঘাত।” তিনি আরও বলেন, “একজন সাংবাদিক তার দায়িত্ববোধ থেকে সমাজের কিছু কুৎসিত চিত্র জনসম্মুখে তুলে ধরতে চেয়েছিলেন, আর সেই দায়েই তার জীবন দিতে হলো। আরেকজনকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের ধরে পুলিশের সামনেই ইট দিয়ে থেঁতলে রক্তাক্ত করা হলো। এটা কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না।”

মোফাজ্জল হোসেন সরকারের প্রতি এই ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র কমিশন গঠনেরও দাবি জানান।

যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল তার বক্তব্যে জিএমপি ডিবি পুলিশকে সফল অভিযানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সকল সাংবাদিকের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে জনসম্মুখে ফাঁসির মাধ্যমে বিচার সম্পন্ন করার জোর দাবি জানান। তিনি এই মাফিয়া চক্রের মূল হোতাকে খুঁজে বের করারও অনুরোধ করেন এবং প্রশ্ন তোলেন, “কার সাহসে, কার ইন্ধনে এতো বড় ঘটনা ঘটালো তা জানতে চায় বাংলাদেশের মানুষ।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি এস.এম মোস্তাক হোসেন, এ.কে.এম ফজলে মাহমুদ ও কিউ.এম সাঈদ টিটো; সাধারণ সম্পাদক হাবিবুর রহমান; যুগ্ম-সাধারণ সম্পাদক খসরু বাসার ও মোঃ সাইদুল ইসলাম হেলাল; সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রাকিব; সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আলী; অর্থ সম্পাদক শহীদ প্রামানিক; দপ্তর সম্পাদক মাসুদ রানা; প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব সরকার; গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহমেদ; আইন বিষয়ক সম্পাদক মোস্তফা আলী; এবং কার্যকরী সদস্য তন্ময় ভৌমিক, গৌতম কুমার মহন্ত, আব্দুল আজিজ, নাজমুল হক, মাহবুব জামান সেতু, আব্দুর রাজ্জাক, এম.পি মহব্বত আলী, মাহমুদুন্নবী, সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকরা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

আপডেটের সময়: ০৪:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫