Dhaka ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সাতক্ষীরায় হরতাল ও অবরোধে ৩০ আনসার ব্যাটালিয়ন, আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্য মোতায়েন 

  • তামিম বিল্লাহ
  • আপডেটের সময়: ১০:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ৩১৮ সময় দেখুন
print news

তামিম বিল্লাহ,জেলা প্রতিনিধি,সাতক্ষীরাঃ
দেশব্যাপী হরতাল ও অবরোধ কর্মসূচিতে জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্যসহ সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা  হয়েছে। ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খাঁ জানান,   স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিদ্ধান্তক্রমে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তররের নির্দেশনায় ও খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী পরিকল্পনা অনুযায়ী খুলনা বিভাগের সকল জেলায় ব্যাটালিয়ন আনসার, সাধারন আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের হরতাল ও অবরোধ ঘোষিত সময়ে মোতায়েন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ৩০ আনসার ব্যাটালিয়ন পুরাতন জমিদার বাড়ী, সাতক্ষীরা হতে বাগেরহাট জেলায় ৫৫ জন, সাতক্ষীরা জেলায় ৫৬ জন ও খুলনা জেলায় ৩২ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলায় মোতায়েনরত সাধারন আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের নিয়ে জেলার নির্বাচন অফিস, বাসস্ট্যান্ড, রেল-লাইন, সরকারী গুরুত্বপুর্ণ অফিস ও অন্যান্য গুরুত্বপুর্ণ পয়েন্টে সশস্ত্র নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নির্বিঘ্ন করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মোতায়েন কার্যক্রম অব্যাহত থাকবে । জননিরাপত্তার লক্ষ্যে আনসার বাহিনীর আরও অধিক পরিমাণে সদস্য মোতায়েন করার পরিকল্পনা রয়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। এর আগে  গত রবিবার হরতাল চলাকালে ৩০ আনসার ব্যাটালিয়ন হতে ১৫ জন বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার ও ১৫ জন সাধারণ আনসার সদস্যজেলা প্রশাসকের কার্যালয় ও সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাতক্ষীরার সাথে সাক্ষাত করে আইন শৃঙ্খলার বিষয়ে আলোচনা করেন এবং মোতায়েনকৃত বিভিন্ন পয়েন্ট  পরিদর্শন করেন। 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম বলেন,দেশব্যাপী হরতাল ও অবরোধ কর্মসূচিতে জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সাতক্ষীরার বিভিন্ন স্থানে  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য যে, সারা দেশে দশ হাজার সাধারণ আনসার ও ভিডিপি সদস্য এবং ৪২টি ব্যাটালিয়ন হতে প্রয়োজনীয় সংখ্যক ব্যাটালিয়ন আনসার সদস্য অবরোধ ও হরতালে নাশকতা রোধে জননিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সাতক্ষীরায় হরতাল ও অবরোধে ৩০ আনসার ব্যাটালিয়ন, আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্য মোতায়েন 

আপডেটের সময়: ১০:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩