Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সাভারে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা,আহত ৪ যুবক

print news

এস,কে কৃষ্ণা,ঢাকা ব্যুরো চীফঃসাভারের ভাকুর্তায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় পৃথক ৩টি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুরে নতুন বাড়ি নির্মাণের সময় স্থানীয় মজিবুর রহমান ও জাকির হোসেনের নিকট ২০ লাখ টাকা চাঁদা দাবি করে পাশ্ববর্তী কলাতিয়াপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ও ইমরান। চাঁদার টাকা না পেয়ে সাইফুল, ইমরান ওরফে লাম্বু ইমরান, সেন্টু ওরফে কালা সেন্টু, রাজা আহম্মেদ ওরফে ইয়াবা বাবু, এতিন ভান্ডারি, তাহের ও সজলের নেতৃত্বে বেশ কয়েক সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

হামলায় মজিবুর রহমানের ছেলে জুয়েল রানা তার বন্ধু সোলায়মান, সোহেল রানা তাদের বাড়ির কাজের ঠিকাদার আবুল হাসেম গুরুতর আহত হয়। আহত হাসেমের মাথায় ১১টি সেলাই দিতে হয়েছে। সন্ত্রাসীরা এ সময় তার নিকট থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা করতে গেলে থানা ফটকের কাছে সন্ত্রাসীরা পুনরায় তাদের ওপর হামলা চালায়। এ সময় উপস্থিত পুলিশ দুই সন্ত্রাসীকে আটক করে। এ বিষয়ে জানতে চাইলে ভাকুর্তা পুলিশ ফাঁড়ি ইনচার্য এস আই আসওয়াত জানান, মারামারির ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সাভারে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা,আহত ৪ যুবক

আপডেটের সময়: ০৬:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪