Dhaka ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কা মোটরসাইকেল চালক নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • ৩৯৭ সময় দেখুন
print news

মোঃলিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সৈয়দ খালিদ হাসান জোসেফ (২৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাস স্ট্যান্ডে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন। নিহত জোসেফ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন অর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই যুবক মোটরসাইকেল যোগে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত এক যানবাহন মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়েই অজ্ঞাত ওই যানবাহন পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিহতের স্বজনদের জানানো হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কা মোটরসাইকেল চালক নিহত

আপডেটের সময়: ১০:৫৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪