Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের চমক, পাল্টে যেতে পারে নির্বাচনী সমীকরণ

print news

মো: খাইরুল ইসলাম◾

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চমক নিয়ে হাজির হতে পারে ইসলামী ঐক্যজোটভুক্ত দল খেলাফত মজলিস। জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দলটির সম্ভাব্য প্রার্থী নির্বাচন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংগঠনের নিজস্ব জরুরি মজলিসে শুরা অধিবেশনে একাধিক প্রার্থীর নাম প্রস্তাব করা হলেও এরমধ্যে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তির নাম শীর্ষে উঠে এসেছে।

সোমবার (৫ মে) বিকাল ৩টায় জকিগঞ্জ ও কানাইঘাটের মধ্যবর্তী বাংলা বাজার এলাকার একটি মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ মজলিসে শুরা অধিবেশন। এতে সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদসহ জেলা ও দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ একে একে তাদের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করেন। প্রাথমিকভাবে চার থেকে পাঁচ জন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় আসে। এর মধ্যে একজন জনপ্রিয় ও পরিচিত মুখের নাম উঠে এলে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। দলীয়ভাবে তাকে চূড়ান্ত করা হলে এবং তিনি মাঠে নামলে সিলেট-৫ আসনে নির্বাচনী সমীকরণ পাল্টে যেতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, খেলাফত মজলিস এর আগেও এ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে সুনাম কুড়িয়েছে। ইসলামী ঐক্যজোট মনোনীত সাবেক সংসদ সদস্য মাওলানা উবায়দুল হক উজিরপুরীর পর এবার হয়তো আবারও সেই আসনে ইসলামী প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে ফিরতে প্রস্তুত দলটি।

তবে এখনো চূড়ান্ত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। জকিগঞ্জ-কানাইঘাট খেলাফত মজলিসের নেতৃবৃন্দ সবাইকে একটু অপেক্ষা করতে বলছেন। তারা জানান, চূড়ান্ত সিদ্ধান্ত জেলা ও কেন্দ্রীয় পর্যায় থেকে খুব শিগগিরই জানানো হবে এবং সেই সাথে সেই জনপ্রিয় প্রার্থীর নামও প্রকাশ পাবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের চমক, পাল্টে যেতে পারে নির্বাচনী সমীকরণ

আপডেটের সময়: ০১:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫