Dhaka ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

স্বাস্থ্য খাতের উন্নয়নে সহায়তাকরতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

print news

এস,কে কৃষ্ণা,ঢাকা বিভাগীয় ব্যুরো চীফঃ বাংলাদেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার সন্ধ্যায় গণভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ–পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এসব কথা বলেন।

সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশের চিকিৎসা কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতে সহায়তা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম।

সাক্ষাৎকালে সায়মা ওয়াজেদ বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে দুর্যোগের সময় নারী শিশু বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধী লোকদের সহায়তার জন্য তারা কাজ করবে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে রোগগুলো হয়, সেগুলোর ব্যাপারেও বাংলাদেশকে সহায়তা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

একই সঙ্গে তারা স্বাস্থ্য খাতের সকল প্রশিক্ষণে মানসিক স্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় অংশীদার বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কমিউনিটি ক্লিনিকসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকে নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে। এর ফলে কমেছে শিশু ও মাতৃ মৃত্যুর হার।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

স্বাস্থ্য খাতের উন্নয়নে সহায়তাকরতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেটের সময়: ০১:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪