Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

হত্যা মামলার আসামি থেকে চাঁদাবাজ: শিবপুরে গুলি ও ককটেল বিস্ফোরণ

print news

◼️আল আমিন–নরসিংদী

নরসিংদীর শিবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান হত্যা মামলার আসামি মোবারক হোসেন জামিনে এসে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে তিনি প্রকাশ্যে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান, এতে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পাট্টার পার গ্রামের ব্যবসায়ী জামাল উদ্দিন খোকার ওয়েস্টেজ প্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেলযোগে মোবারক ও তার ১০-১৫ জন সহযোগী উপস্থিত হন। সেখানে তারা খোকার কাছে চাঁদা দাবি করেন। একপর্যায়ে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে শিবপুর থানার এসআই রাকিব হাসান ঘটনাস্থলে গিয়ে দুটি তাজা ককটেল উদ্ধার করেন।

ব্যবসায়ী জামাল উদ্দিন খোকা জানান, মোবারক দীর্ঘদিন ধরেই তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এর আগে মদিনা মেইন গেটের পূর্ব পাশে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। সর্বশেষ হামলার পর তিনি কোনোমতে প্রাণে বাঁচলেও সন্ত্রাসীরা তাকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, জামিনে আসার পর থেকেই মোবারক হোসেনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। স্থানীয়রা আতঙ্কে রয়েছেন যে, যেকোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় মোবারক হোসেন (৩০), তার সহযোগী মো. তুষার মিয়া (২৮) এবং বাদশা মিয়া (৩৫)সহ ১০-১৫ জন সন্ত্রাসীর বিরুদ্ধে শিবপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

হত্যা মামলার আসামি থেকে চাঁদাবাজ: শিবপুরে গুলি ও ককটেল বিস্ফোরণ

আপডেটের সময়: ০৪:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫