Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

৩–১ গোলে চাঁদপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন নরসিংদী জেলা দল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩২৬ সময় দেখুন
print news

▪️আলআমিন–নরসিংদী জেলা প্রতিনিধি

জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে নরসিংদী জেলা ফুটবল দল। রবিবার(১২ অক্টোবর) নরসিংদী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ৩–১ ব্যবধানে পরাজিত করে চাঁদপুর জেলাকে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল নরসিংদী দল। প্রথমার্ধেই দুই গোল এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে চাঁদপুর একটি গোল শোধ করলেও শেষ মুহূর্তে আরও একটি গোল করে নরসিংদী তাদের জয় নিশ্চিত করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক। পুরস্কার গ্রহণ করেন নরসিংদী জেলা ফুটবল দলের অধিনায়ক ও টিম ম্যানেজার শেখ ফরিদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আওলাদ হোসেন মোল্লা, জাহিদুল কবির ভূঁইয়া এবং নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।

নরসিংদীর এই জয়ে স্টেডিয়ামজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সমর্থক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন। ফুটবলপ্রেমীদের কাছে এই জয় নরসিংদীর ক্রীড়াঙ্গনে এক নতুন ইতিহাস গড়েছে বলে মন্তব্য করেন স্থানীয় ক্রীড়া বিশ্লেষকরা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

৩–১ গোলে চাঁদপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন নরসিংদী জেলা দল

আপডেটের সময়: ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫