Dhaka ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মহিপুরে পুকুরে ডুবে ৩ বছরের এক কন্যা শিশুর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৬৮ সময় দেখুন
print news

মো: মাসুদ রানা,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর মহিপুরে পুকুরে ডুবে হূমায়রা নামে তিন বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর বারটার দিকে মহিপুর সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হূমায়রা উপজেলার বালীয়াতলী ইউনিয়নের আশা এনজিওর কর্মী হাসান আকনের মেয়ে। স্থানীয়রা জানান, বুধবার বাবা মায়ের সাথে মহিপুরের ওই গ্রামে নানা হানিফ সরদারের বাড়িতে বেড়াতে আসে শিশুটি।
শুক্রবার দুপুরে মালয়েশিয়া থেকে হুমায়রার নানা আদরের নাতনির সাথে কথা বলতে শিশুটির নানীকে ভিডিও কল দিয়ে দেখতে চায়। তখন তার নানী ভিডিও কলে দেখানোর জন্য শিশুটিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে না পেয়ে পরিবারের সবাই দিক বেদিক ছোটাছুটি  করে খুঁজতে খুঁজতে দেখতে পায় পাশের বাড়ির ইব্রাহিম আকনের পুকুরে ভেসে আছে তার আদরের নাতনী।

পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্বজনদের ধারণা, পুকুর ধারে খেলার ছলে পুকুর পাড় থেকে পানিতে পড়ে যায় তখন পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।
মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার জানান, বিয়ষটি কেউ আমাদের এখনো পর্যন্ত অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে দেখা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মহিপুরে পুকুরে ডুবে ৩ বছরের এক কন্যা শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৯:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪