
জুয়েল রানা,বিশেষ প্রতিনিধি,বালিয়াকান্দি: রাজবাড়ীর বালিয়াকান্দি জামালপুরের নলিয়া ছাবনিপাড়া গ্রামে নানা বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) তুষার।
গ্রেফতারকৃত আসামি হল- জহুর মোল্লা (৬০)। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।
এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে ভুক্তভোগী ওই শিশুর নানি নাসরিন আক্তার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী নাসরিন আক্তার বলেন তার নাতনি যশোর একটি মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ে। ওদের বাড়ি বহরপুর ইউনিয়নের বাজার বেতেঙ্গা গ্রামে। ওর বাবা একজন মৎস্যজীবী। ও পরিবারের সঙ্গে যশোরেই থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারিে এখানে বেড়াতে আসে। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার তার নাতনি বেলা ১১ টার দিকে বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে জহুর মোল্লা তাকে জোড় করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
তদন্তকারী কর্মকর্তা এস আই তুষার জানান, এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছেন। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠাবেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















