Dhaka ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা:নিহত ৫ জন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ২২২ সময় দেখুন
print news

সুজন চক্রবর্তী- ভারত প্রতিনিধি

দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের পাঁচজন। পূর্ব মেদিনীপুর জেলার ১১৬ বি জাতীয় সড়কের ইড়িঞ্চি ব্রিজের কাছে অটোর সঙ্গে লরির সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বুধবার (২৮ মে) রাতে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

জানা গেছে, দিল্লি থেকে ফিরছিলেন দুই বোন তাঁদের পরিবার নিয়ে। মেচেদা স্টেশনে নেমে তাঁরা বাড়ির উদ্দেশ্যে একটি অটো ভাড়া করেন। তাঁদের গন্তব্য ছিল কাঁথি দেশপ্রাণ ব্লকের চালতি এলাকা। অটোতে দুই পরিবারের আট সদস্যসহ চালক ছিলেন মোট নয়জন। ইড়িঞ্চি ব্রিজের সন্নিকটে পৌঁছাতেই একটি দ্রুতগামী লরি পিছন থেকে অটোটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় অটোটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তায় উল্টে পড়ে যায়। ঘটনার পরই পালিয়ে যায় লরির চালক ও খালাসি।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন। হেঁড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা সেখানে তিনজন নারী ও দুইজন পুরুষকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

একই এলাকার পাঁচজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত লরির চালক ও খালাসিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা:নিহত ৫ জন

আপডেটের সময়: ০৬:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫