Dhaka ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

খাবারের সঙ্গে পানি খাচ্ছেন? হজমের বারোটা বাজছে অজান্তেই

print news

স্বাস্থ্য ডেস্ক◼️

আমাদের অনেকের অভ্যাস—ভাত খাওয়ার সময় এক গ্লাস পানি পাশে রাখা, কিংবা খাওয়ার মাঝেই চুমুক দেওয়া। গরম ঝাল খাবারের পর ঠান্ডা পানি যেন স্বস্তির প্রতীক। কিন্তু চিকিৎসাবিজ্ঞানে বলা হচ্ছে, এই আরামদায়ক অভ্যাসই শরীরের ভেতরে অশান্তি সৃষ্টি করছে।

বিশেষজ্ঞদের মতে, খাবারের সময় বা ঠিক পরপরই পানি খেলে হজমের রস পাতলা হয়ে যায়। এতে পাচনতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। ফলে খাবার হজম হতে দেরি হয়, তৈরি হয় গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, ফুলাভাব এবং বদহজমের সমস্যা।

পানি খাওয়া অবশ্যই জরুরি, তবে তারও একটা সময় আছে। সঠিক নিয়ম হচ্ছে, খাবারের অন্তত ৩০ মিনিট আগে বা ৩০-৪৫ মিনিট পরে পানি পান করা। এতে শরীর পানিশূন্য হবে না এবং হজম প্রক্রিয়াও ঠিক থাকবে।

পুষ্টিবিদরা বলছেন, খাবারের সঙ্গে পানি খাওয়ার ফলে শরীর খাবারের প্রকৃত গুণাগুণ গ্রহণে বাধাগ্রস্ত হয়। এমনকি দীর্ঘদিন এই অভ্যাস থাকলে হজমের সমস্যা থেকে শুরু করে কোলন সংক্রান্ত রোগ, এমনকি ওজন বাড়ার সম্ভাবনাও তৈরি হয়।

তাই নিজে সতর্ক হোন এবং পরিবার-পরিজনকে সচেতন করুন—আরাম নয়, বিজ্ঞানকে গুরুত্ব দিন। খাবারের সময় পানি নয়, সময় বুঝে পান করাই হোক সুস্থতার চাবিকাঠি।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

খাবারের সঙ্গে পানি খাচ্ছেন? হজমের বারোটা বাজছে অজান্তেই

আপডেটের সময়: ০৫:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫