Dhaka ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

print news

চবি প্রতিনিধি◼️

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, খ্যাতনামা সুফি গবেষক এবং সুফি মেডিটেশন মাস্টার খাজা ওসমান ফারুকী (খাজাজী হযরত)।

বুধবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সাক্ষাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত অধ্যাপক এবং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. নুরে আলম।

সাক্ষাতকালে সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের আধ্যাত্মিক গবেষণা ও মানবিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় ও ফাউন্ডেশনের যৌথভাবে নৈতিকতা, জ্ঞান এবং গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় খাজা ওসমান ফারুকী রচিত ‘সুফি মেডিটেশন’ ও ‘আত্মার বিজ্ঞান’ বই দুটি উপাচার্যের হাতে তুলে দেন। উপাচার্য গ্রন্থ দুটি পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এগুলোর প্রচার ও পাঠ প্রসারে শুভকামনা জানান।

পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন-এর সঙ্গেও খাজা ওসমান ফারুকীর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তাঁরা আত্মার বিজ্ঞান বইটি গ্রহণ করে সুফি দর্শনের উপর গবেষণাকে উচ্চশিক্ষা ও আত্মশুদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন।

এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ সুফি দর্শন, মানবিক মূল্যবোধ এবং উচ্চশিক্ষার মধ্যে একটি নতুন গবেষণামূলক সহযোগিতার সম্ভাবনা সৃষ্টি করেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময়: ০৮:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫