Dhaka ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ২২৩ সময় দেখুন
print news

◼️খাইরুল ইসলাম–ঢাকা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজধানী। শিক্ষার্থীদের ক্ষোভ ও লাগাতার আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সচিব প্রত্যাহারের খবর জানান।

উল্লেখ্য, সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

মর্মান্তিক এ ঘটনার পর থেকেই রাজধানীজুড়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ সকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন।

শিক্ষার্থীরা উপদেষ্টাদের সামনে ছয় দফা দাবি তুলে ধরেন। আইন উপদেষ্টা এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরিস্থিতি শান্ত হয়নি। প্রতিষ্ঠান ত্যাগের সময় দিয়াবাড়ি মোড়ে পুনরায় শিক্ষার্থীদের বিক্ষোভে পড়েন উপদেষ্টারা। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা আবার স্কুলের ভেতরে অবস্থান নিতে বাধ্য হন।

অন্যদিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনেও দুপুরের পর থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ জোরদার হয়। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে। বিক্ষোভের জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চূড়ান্ত উত্তেজনা ছড়ায় বিকেল পৌনে ৪টার দিকে, যখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের উচ্চ পর্যায়ে আলোচনার পর সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সন্ধ্যার আগেই এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনরত শিক্ষার্থীরা আংশিকভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে শুরু করে। তবে তাঁরা আন্দোলন স্থগিত না করে শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বাকি দাবিগুলো আদায়ের ঘোষণা দেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে

আপডেটের সময়: ০৬:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫