
◼️তথ্য ও প্রযুক্তি ডেস্ক
বর্তমান যুগে প্রযুক্তি আমাদের জীবনকে যেমন সহজ করে তুলেছে, ঠিক তেমনি পড়াশোনাতেও এনেছে বৈপ্লবিক পরিবর্তন। এখন আর বই খুঁজে পাতা উল্টাতে হয় না, স্মার্টফোনেই মিলছে ক্লাসরুমের মতো পড়ার সুযোগ। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের জন্য কিছু অ্যাপ রয়েছে, যা নিয়মিত ব্যবহার করলে পড়ালেখায় আগ্রহ যেমন বাড়বে, তেমনি দক্ষতাও বাড়বে চোখে পড়ার মতো।
এখানে তুলে ধরা হলো এমন তিনটি জনপ্রিয় ও কার্যকর অ্যাপ, যা একাডেমিক জীবনে হতে পারে শিক্ষার্থীদের নির্ভরযোগ্য সঙ্গী।
▫️গুগল কিপ (Google Keep)
ছোট ছোট নোট, রিমাইন্ডার, পড়ার লিস্ট কিংবা টুডু লিস্ট তৈরি করতে চাইলে গুগল কিপ হতে পারে সবচেয়ে সহজ ও কার্যকর একটি টুল। পড়ার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সংরক্ষণ করা, পরীক্ষার তারিখ মনে রাখা কিংবা হোমওয়ার্কের কাজ সাজিয়ে রাখতে এই অ্যাপের জুড়ি নেই।
▫️ফরেস্ট (Forest)
মনোযোগ ধরে রাখতে পারা এখনকার শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফরেস্ট অ্যাপটি এই সমস্যার সমাধানে কাজ করে। এটি ব্যবহারকারীর মনোযোগ বাড়াতে এবং ফোন থেকে দূরে রাখতে সহায়ক। নির্দিষ্ট সময় মনোযোগ দিয়ে পড়লে একটি ভার্চুয়াল গাছ বাড়তে থাকে, যা একধরনের মোটিভেশন হিসেবে কাজ করে।
▫️চাটজিপিটি (ChatGPT)
সৃজনশীল রচনা, প্রশ্নের উত্তর, বা হোমওয়ার্কে সহায়তা পেতে এই অ্যাপটি এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। শিক্ষার্থীরা যেকোনো বিষয় সম্পর্কে জানার জন্য বা নিজের ধারণা যাচাই করতে এই টুলটি ব্যবহার করতে পারে। তবে অবশ্যই নিজের চিন্তা-ভাবনার বিকাশে এর সঠিক ব্যবহার জরুরি।
প্রযুক্তির এই যুগে যারা স্মার্টভাবে পড়তে চায়, তাদের জন্য এই অ্যাপগুলো হতে পারে একধাপ এগিয়ে যাওয়ার চাবিকাঠি। নিয়মিত ব্যবহারে তা শুধু পড়াশোনাকেই সহজ করবে না, বরং গড়ে তুলবে আরও দায়িত্বশীল ও সময় সচেতন একজন শিক্ষার্থী।
প্রতিবেদকের নাম 


























