Dhaka ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

অনলাইনে কেনাকাটা করে ঠকছেন বারবার? জানুন নিরাপদ থাকার উপায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২৬০ সময় দেখুন
print news

◼️তথ্য ও প্রযুক্তি ডেস্ক

বর্তমানে ঘরে বসেই এক ক্লিকে পছন্দের পণ্য কেনার সুযোগ করে দিয়েছে অনলাইন শপিং। তবে এর সুবিধার পাশাপাশি আছে অনেক ঝুঁকিও। অনেকেই অভিযোগ করেন—মূল্য দেওয়ার পরও সময়মতো পণ্য হাতে পান না, কখনও আবার আসল পণ্যের জায়গায় চলে আসে নকল বা ভিন্ন কিছু। এসব প্রতারণা এড়াতে চাইলে কিছু সচেতনতা জরুরি।

প্রথমত, কেনাকাটার জন্য নির্ভরযোগ্য এবং স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেসব সাইটে রিভিউ, রেটিং এবং বিক্রেতার বিস্তারিত তথ্য পাওয়া যায়, সেগুলোকেই প্রাধান্য দিন।

দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। অনেক নতুন বা অজানা পেইজ সুন্দর ছবি দেখিয়ে কম দামে আকর্ষণীয় পণ্যের প্রলোভন দেখায়। তবে মূল্য পরিশোধের পর তাদের সঙ্গে আর যোগাযোগ থাকে না।

তৃতীয়ত, পণ্যের অর্ডার দেওয়ার আগে ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশন থাকলে সেটিই বেছে নিন। এতে পণ্য হাতে পাওয়ার আগে টাকা দিতে হয় না, ফলে প্রতারণার ঝুঁকি কমে যায়।

চতুর্থত, অফার বা ডিসকাউন্ট দেখে লোভে পড়বেন না। অনেকে অতিরিক্ত ছাড়ের মোহে পড়ে ভুয়া লিঙ্কে ক্লিক করে তথ্য দিয়ে বসেন, যা হতে পারে ফিশিং বা হ্যাকিংয়ের পথ।

সবশেষে, নিজের ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড নম্বর, ওটিপি ইত্যাদি কোনো অবস্থাতেই অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইটে প্রদান করবেন না।

অনলাইন কেনাকাটা যেন আপনার জন্য সুবিধা হয়, বিড়ম্বনা নয়—সেজন্য সচেতন থাকাটা সবচেয়ে জরুরি।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

অনলাইনে কেনাকাটা করে ঠকছেন বারবার? জানুন নিরাপদ থাকার উপায়

আপডেটের সময়: ১২:১৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫