Dhaka ০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

PR পদ্ধতি মানে কী — জানুন অনুপাতে প্রতিনিধিত্বের গণতান্ত্রিক সৌন্দর্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৩৯১ সময় দেখুন
print news

দেলোয়ার খান–স্টাফ রিপোর্টার◼️

বর্তমান ব্যবস্থায় কখনো কখনো দেখা যায়, একটি দল ৩৩ শতাংশ ভোট পেয়েই সরকার গঠন করে, অথচ আরেকটি দল ৩৬ শতাংশ ভোট পেয়েও বিরোধী আসনে বসে। গণতন্ত্রের এই অসামঞ্জস্যতা দূর করতে বিশ্বের অনেক দেশ বেছে নিয়েছে PR বা Proportional Representation পদ্ধতি, যার বাংলা অর্থ—অনুপাতে প্রতিনিধিত্ব।

জার্মানি, নরওয়ে, অস্ট্রেলিয়া, নেপালসহ অনেক দেশেই PR পদ্ধতি চালু রয়েছে। এর মূল দর্শন খুবই সরল: যত ভোট, তত আসন।

এই পদ্ধতিতে ভোটাররা কোনো একক প্রার্থীকে নয়, ভোট দেন একটি দলকে। এরপর সেই দলের প্রাপ্ত ভোটের হার অনুযায়ী সংসদে আসন বণ্টন করা হয়।

উদাহরণ স্বরূপ ধরুন:

একটি সংসদে মোট ১০০টি আসন রয়েছে—

দল A পেয়েছে ৪০ শতাংশ ভোট, তারা পাবে ৪০টি আসন,

দল B পেয়েছে ৩০ শতাংশ ভোট, তারা পাবে ৩০টি আসন,

দল C পেয়েছে ৩০ শতাংশ ভোট, তারাও পাবে ৩০টি আসন।

এইভাবে জনগণের রায় নিখুঁতভাবে সংসদে প্রতিফলিত হয়।

PR পদ্ধতির প্রধান সুবিধাগুলো হলো:

কোনো ভোট নষ্ট হয় না,

ছোট দলগুলোরও সংসদে যাওয়ার সুযোগ থাকে,

জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়,

ক্ষমতা একক আধিপত্যে সীমাবদ্ধ না থেকে বিভাজিত থাকে।

এ পদ্ধতিতে নানা মত ও মতাদর্শকে সংসদে জায়গা দেওয়া সম্ভব হয়, যা গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ করে তোলে।

বাংলাদেশে নির্বাচন ও গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে যখন বিভিন্ন সময় প্রশ্ন উঠে, তখন PR পদ্ধতির প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। এ পদ্ধতির বাস্তবায়ন হলে সমাজের সব শ্রেণির মানুষের কণ্ঠস্বর জাতীয় সংসদে প্রতিফলিত হবে। আর এটাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।

দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে PR পদ্ধতি হতে পারে সময়ের দাবি।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

PR পদ্ধতি মানে কী — জানুন অনুপাতে প্রতিনিধিত্বের গণতান্ত্রিক সৌন্দর্য

আপডেটের সময়: ১০:৫৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫