Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আয়নাঘরের ভয়াবহতা: রাষ্ট্রের ছায়ায় নির্মম নির্যাতনের বিভীষিকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ২০৩ সময় দেখুন
print news

◼️মাহবুব আলম–কাফরুল

বাংলাদেশে ‘আয়নাঘর’ নামটি শুনলেই গা শিউরে ওঠে। রাষ্ট্রের ছায়ায় পরিচালিত এসব গোপন নির্যাতন কক্ষ একেকটি যেন আধুনিক যুগের নির্যাতনশালা। এখানে মানবাধিকার, নৈতিকতা কিংবা ন্যায়ের কোনো স্থান ছিল না। কথা বলেছে এমন অনেক বন্দীর সঙ্গে, যাঁরা নিজেদের শরীর ও মনে বয়ে বেড়াচ্ছেন আয়নাঘরের অমানবিক অত্যাচারের ক্ষত।

নির্যাতনের পদ্ধতিগুলো ছিল পরিকল্পিত, পেশাদার এবং নির্মম। বন্দীদের বিশেষভাবে তৈরি চেয়ার বা কাঠের হাতলওয়ালা চেয়ারে বসিয়ে মাথা, হাত-পা বেল্ট দিয়ে আটকে দিয়ে দেওয়া হতো উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক শক। অনেক সময় এই চেয়ারটি থাকতো লোহার তৈরি, যেখানে পুরো শরীর শক দিয়ে কাঁপিয়ে দেওয়া হতো। অধিকাংশ বন্দীই এমন চেয়ারে বসে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

নির্যাতন এখানেই থেমে থাকতো না। প্লাস্টিকের চেয়ারের নিচে ছিদ্র করে বন্দীর অন্ডকোষে সূক্ষ্ম সূতা পেঁচিয়ে সেই ছিদ্র দিয়ে নিচে টান দেওয়া হতো। এটা ছিল কল্পনাতীত যন্ত্রণার এক নির্মম খেলা।

অনেককে ৮-৯ ফুট উচ্চতায় ঝুলিয়ে মারধর করা হতো। জানালার হুক বা দেয়ালের লোহার রডে হাত হ্যান্ডকাফ দিয়ে বেঁধে এমনভাবে ঝুলিয়ে রাখা হতো, যাতে পা মেঝেতে ছুঁয়ে গেলেও পুরোপুরি দাঁড়ানো যেত না। পায়ের নিচে পেরেকযুক্ত কাঠ রেখে দেওয়া হতো—যার ফলে ভার সইতে না পেরে অনেকের পা পেরেকে বিধে যেত।

নখ উপড়ানো ছিল আরেক ভয়াবহ নির্যাতনের ধরন। প্লায়ার্স দিয়ে হাত ও পায়ের নখ টেনে তোলা হতো। কখনো কখনো সূচালো ধাতব বস্তু ঢুকিয়ে দেওয়া হতো নখের ভেতরে। বন্দীদের হাত-পা এমনভাবে বাঁধা হতো, যাতে শরীরের ওপর অমানবিক চাপ তৈরি হয় এবং তা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে।

কেউ কেউ ২৪ ঘণ্টা হ্যান্ডকাফে আবদ্ধ থাকতেন, যার ফলে হাতের চামড়া কেটে রক্তাক্ত হয়ে হ্যান্ডকাফের ভেতরে ঢুকে যেত। ঘুমানোর সময় পেছনমোড়া হাত বেঁধে বুকের ওপর ভর দিয়ে ঘুমাতে বাধ্য করা হতো। অনেককেই শুয়ে ঘুমাতে দেওয়া হতো না, পুরো রাত দেয়ালে হেলান দিয়ে বসে থাকতে হতো।

স্পর্শকাতর অঙ্গ লক্ষ্য করে লাঠির আঘাত, হুট করে দুই কানে প্রচণ্ড চড়, শরীরের ওপর দিয়ে বাঁশ গড়িয়ে নেওয়া, প্রস্রাব আটকে রাখার মতো নির্মম কৌশল ব্যবহৃত হতো।

অন্ডকোষে চাপ প্রয়োগ, লজ্জাস্থানে প্লাস্টিকের বস্তু ঢুকিয়ে তা চেপে ধ্বংস করা, এমনকি বন্দীদের ধর্ষণের মতো জঘন্য অপরাধও সংঘটিত হয়েছে এই আয়নাঘরে। চোখ বাঁধা অবস্থায় অনেকের মুখে গোপনাঙ্গ প্রবেশ করানো হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

নারী ও পুরুষ উভয় বন্দীই এই লাঞ্ছনার শিকার হয়েছেন। পুরুষ বন্দীদের সামনে তাদের স্ত্রী বা কন্যাকে উলঙ্গ করে একাধিক র‍্যাব সদস্য ঝাঁপিয়ে পড়তো—এ দৃশ্য শুধু শরীর নয়, মানসিকভাবেও তাদের চিরতরে ভেঙে দেয়।

এমন ভয়ঙ্কর নির্যাতনের বর্ণনা পাওয়া গেছে বহুজনের কাছ থেকে, যাদের সঙ্গে সরাসরি কথা হয়েছে। এসব ঘটনা আর গুজব নয়, সত্যি। সত্যের মুখোমুখি দাঁড়াতে আমাদের সময় এসেছে।

তথ্যসূত্র: প্রত্যক্ষ নির্যাতিতদের মুখ থেকে সংগ্রহিত

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আয়নাঘরের ভয়াবহতা: রাষ্ট্রের ছায়ায় নির্মম নির্যাতনের বিভীষিকা

আপডেটের সময়: ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫