Dhaka ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কাশ্মীরে ফের সেনা- জঙ্গির গুলির লড়াইয়ে ২ জেহাদি নিহত 

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ২১৯ সময় দেখুন
print news

সুজন চক্রবর্তী- ভারত সংবাদদাতা◾

ফের ভারতশাসিত কাশ্মীরে সেনা- জঙ্গির গুলির লড়াই। সেনার অভিযানে অন্তত ২ জেহাদির প্রাণহানীর খবর পাওয়া গেছে। পহেলগাঁও হামলার পর থেকেই উপত‍্যকা জুড়ে জঙ্গিদের খুঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষীরা। জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে লাগাতার চলছে অভিযান। সন্ত্রাসযোগের অভিযোগে শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি নিকেশ করা হয়েছে একাধিক জঙ্গিকে। কাশ্মীরে লুকিয়ে থাকা জেহাদিদের খুঁজে খুঁজে মারা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে গোপনসূত্রে খবর পেয়ে অবন্তীপোরায় অভিযান শুরু করে কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। মূলত ত্রাল এবং নাদার এলাকায় গুলির লড়াই চলে। ওই এলাকায় অন্তত ৩ জেহাদি লুকিয়ে ছিল। বেশ কয়েক ঘন্টা গুলির লড়াই চলার পর ২ জেহাদিকে নিহত করেছে সেনা। সেনা সূত্রে প্রকাশ, নিহত হওয়া জেহাদিদের মধ‍্যে আসিফ শেখ। সে জইশ- ই- মহম্মদের সঙ্গে যুক্ত ছিল। আমির নাজির ওয়ানি নামের আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। আরএ এক জেহাদি এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর। এখনও অপারেশন চলছে। সেনার তরফে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কাশ্মীরে ফের সেনা- জঙ্গির গুলির লড়াইয়ে ২ জেহাদি নিহত 

আপডেটের সময়: ০৩:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫