Dhaka ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

গাজীপুরে ভয়াবহ আগুন,পুড়ে ছাই বহু দোকান

print news

মোঃ শেখ ফরিদ উদ্দিন মাসুদ–গাজীপুর◼️

গাজীপুরের কোনাবাড়ী কাঁচাবাজারে সোমবার (৭ জুলাই) ভোরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মুহূর্তেই পুরো বাজারজুড়ে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে মুদি মালামালের পাইকারি দোকান, কাঁচামালের গোডাউনসহ বহু দোকানপাট, সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,সোমবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে বাজারে অবস্থিত একটি হলুদ-মরিচ ভাঙানোর মেইল থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাজারে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আগুন দেখে প্রথমে নিজেরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

একজন ক্ষতিগ্রস্ত দোকানদার বলেন, “এত ভোরে আগুন লাগবে বুঝতে পারিনি। আমরা কিছুই বের করতে পারিনি, দোকানে যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের এখন কিছুই নেই।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা না গেলেও ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েক লাখ টাকার মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আগুনের তাপ ও ধোঁয়া পাশের একটি পাঁচতলা ভবনেও আঘাত হানে, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও সহায়তার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বাজারের দোকানদাররা। বাজারটি দ্রুত পুনর্গঠনের জন্য প্রশাসনিক হস্তক্ষেপ ও জরুরি উদ্যোগের দাবিও জানানো হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

গাজীপুরে ভয়াবহ আগুন,পুড়ে ছাই বহু দোকান

আপডেটের সময়: ০৭:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫