Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জমি নিয়ে বিরোধ, গেটে তালা লাগিয়ে বসতবাড়ি দখলের চেষ্টা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৯৮ সময় দেখুন
print news

◼️মো: জসিম–দিনাজপুর জেলা

দিনাজপুরের বিরলে বসতবাড়ির গেটে তালা লাগিয়ে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগে অভিযুক্ত হয়েছেন মো. মোশারফ হোসেন (৩৫), মোকারম হোসেন (৪৮), মনতাজ আলী (৬২) ও মোজাম্মেল হোসেন (৫৫)।

ভুক্তভোগী খতের আলী মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি শিকারপুর গ্রামের মৃত টুয়াল মোহাম্মদের ছেলে।

খতের আলী জানান, ২৭ জুলাই সকালে মোশারফ হোসেন তার বাড়ির লোহার গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। এসময় ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে তিনি খবর পেয়ে বাড়িতে আসলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

তিনি আরও বলেন, ১৯৯০ সালে পারিবারিক বণ্টন দলিল অনুযায়ী ১৫ শতক জমির মালিক হন তিনি। এরপর তিনি ১০ শতক জমি শিকারপুর জামে মসজিদে দান করে দেন এবং বাকি ৫ শতক জমিতে দীর্ঘ ৩৫ বছর ধরে বসবাস করছেন। জমির চারপাশে ইটের প্রাচীর দিয়ে ঘেরা এবং টিনসেট ঘর নির্মাণ করে তিনি ও তার ছেলে বসবাস করছেন। সম্প্রতি সেখানে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা জমিটি নিজেদের দাবি করে গেটে তালা মেরে দেয়।

খতের আলীর দাবি, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষও মুখ খুলতে সাহস পায় না। তিনি একজন নিরীহ মানুষ হিসেবে আইনের আশ্রয় নিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম মণ্ডল বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে মারামারির কোনো আলামত পাওয়া যায়নি। উভয় পক্ষই জমিটি নিজেদের দাবি করছেন। আমরা বাদীকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি।

অভিযুক্তদের কারও সঙ্গে কথা বলা সম্ভব না হলেও মোশারফ হোসেনের মা জানান, জমিটি নিয়ে আদালতের রায় তাঁদের পক্ষে এসেছে। তবে রায়ের কাগজপত্র দেখাতে তিনি রাজি হননি এবং বলেন, কোর্টে গেলে কাগজপত্র দেখা যাবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জমি নিয়ে বিরোধ, গেটে তালা লাগিয়ে বসতবাড়ি দখলের চেষ্টা

আপডেটের সময়: ১০:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫