Dhaka ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নিয়ন্ত্রণ হারাল ধানবোঝাই ট্রাক, আহত এক প্রতিবন্ধী

print news

মোঃ সাইদুল ইসলাম–বিরল উপজেলা দিনাজপুর◼️

দিনাজপুরের বিরল উপজেলায় ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় এক প্রতিবন্ধী ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে কাচারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দ্রুত গতিতে বাজার এলাকা অতিক্রম করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক প্রতিবন্ধী ব্যক্তি আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বলেন, বাজার এলাকায় ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, বাজার এলাকায় স্পিড ব্রেকার বা ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা জরুরি।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নিয়ন্ত্রণ হারাল ধানবোঝাই ট্রাক, আহত এক প্রতিবন্ধী

আপডেটের সময়: ০৯:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫