Dhaka ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

পাক হাইকমিশনের কর্মীকে অবাঞ্চিত ঘোষণা, ২৪ ঘন্টার মধ‍্যেই ভারত ছাড়ার নির্দেশ 

print news

সুজন চক্রবর্তী- ভারত সংবাদদাতা◾

পাকিস্তানি হাইকমিশনের এক কর্মীকে ২৪ ঘন্টার মধ‍্যে ভারত ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। পাকিস্তানের হাইকমিশনে কর্মরত সেই পাকিস্তানি কর্মীকে অবাঞ্চিত বলে ঘোষণা করেছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রক সূত্রে খবর, সরকারি পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন কার্যকলাপে যুক্ত থাকার জন‍্য পাকিস্তানি কর্মীকে অবাঞ্চিত বলে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ওই কর্মীকে ২৪ ঘন্টার মধ‍্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, দূতাবাসের ওই আধিকারিক তাঁর সরকারি পদের বাইরের কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন। তাই তাঁকে ” পাসোনা নন গ্রাটা” হিসেবে ঘোষণা করা হয়েছে। পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল ( ডিজিপি) গৌরব যাদব জানান, পাক হাইকমিশনের ওই ব‍্যক্তি ভারতীয় সেনার গতিবিধি নিয়ে নানান গোপন তথ‍্য পাকিস্তানের হ‍্যান্ডলারকে পাচার করতেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে এ সংক্রান্ত নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে ২৪ ঘন্টার মধ‍্যে ভারত ছেড়ে চলে যাওয়ার জন‍্য। সংঘর্ষ বিরতির মাঝেই পাক দূতাবাসের আধিকারিককে ভারত ছাড়ার নির্দেশে ইসলামাবাদ এর পাল্টা কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে নজর থাকবে কূটনৈতিক মহলের।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

পাক হাইকমিশনের কর্মীকে অবাঞ্চিত ঘোষণা, ২৪ ঘন্টার মধ‍্যেই ভারত ছাড়ার নির্দেশ 

আপডেটের সময়: ১১:৩৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫