
সুজন চক্রবর্তী- ভারত সংবাদদাতা◾
ভারতের পাঞ্জাবে বিষমদ প্রাণ করে মৃত্যু হল ১৫ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১০ জন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে প্রশাসন জানিয়েছেন। পুলিশ সূত্রে প্রকাশ, পাঞ্জাব রাজ্যের অমৃতসরের মাজিতা ব্লকের ঘটনা। মৃতদের বেশির ভাগই ভাঙ্গালি কালান, থারিওয়াল, সাঙঘা এবং মারারি কালান ব্লকের বাসিন্দা। গুরুতর অসুস্থদের উদ্ধার করে অমৃতসরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমৃতসরের পুলিশ সুপার (গ্রামীণ) মণীন্দ্র সিংহ সংবাদমাধ্যমকে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ” সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টায় খবর আসে, মাজিতা এলাকায় একের পর এক বাসিন্দার মৃত্যু হচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখা হয়। বিষমদ খেয়ে প্রথমে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তারপর তাঁদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়।” এই ঘটনায় মদের কারবারি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ধৃতেরা হলেন, কুলবীর সিংহ, সাহিব সিংহ, গুজন্ত সিংহ এবং নিন্দের কউর। অমৃতসরের ডেপুটি পুলিশ কমিশনার সাক্ষী স্বনী নিজে নজরদারি চালাচ্ছেন। এনিয়ে অভিযান চলছে।
প্রতিবেদকের নাম 


























