Dhaka ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বিড়ালের রহস্যজনক আচরণ: কেন মৃ-ত প্রাণী বাড়িতে নিয়ে আসে?

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ২৩০ সময় দেখুন
print news

খাইরুল ইসলাম– ডেস্ক রিপোর্ট:◾

পোষা বিড়ালকে মুখে করে একটি মৃ-ত ইঁদুর বা পাখি বাড়িতে আনতে দেখে অনেকেই ভয় বা বিরক্তিতে চমকে উঠেন। অথচ প্রতিদিনই সে খাচ্ছে পেটভরে, ভালোবাসা পাচ্ছে পরিবারের সকলের—তাহলে এমন আচরণের কারণ কী?

প্রকৃতপক্ষে, পোষ মানানো হলেও বিড়ালের মধ্যে আজও রয়ে গেছে তার পূর্বপুরুষের আদিম স্বভাব। বিড়াল একটি মাংসাশী প্রাণী, এবং এদের বেঁচে থাকতে হলে খাদ্যতালিকায় মাংস থাকা আবশ্যক। কারণ, বিড়াল ‘টাউরিন’ নামক একটি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড নিজের শরীরে উৎপাদন করতে পারে না। এই উপাদানটি তাদের দৃষ্টিশক্তি, দাঁতের গঠন এবং লোমের স্বাস্থ্য রক্ষায় অপরিহার্য।

শুধু খাওয়ার জন্য নয়, শিকার করা বিড়ালের একটি প্রাকৃতিক প্রবৃত্তি। খাবার পর্যাপ্ত থাকলেও অনেক সময় বিড়ালকে শিকার করতে দেখা যায়। কারণ, তাদের কাছে ‘খাওয়া’ আর ‘শিকার’—দুইটি ভিন্ন বিষয়। শিকার করা তাদের কাছে একপ্রকার খেলা, আবার একইসঙ্গে এটি মানসিক উত্তেজনা বা স্বস্তি প্রদান করে।

বাড়িতে মৃ-ত প্রাণী আনার পেছনে রয়েছে আরও একটি ব্যাখ্যা—বিড়ালের মাতৃত্ববোধ। মা বিড়াল অনেক সময় বাচ্চাদের শিকার শেখাতে কিংবা কীভাবে শিকার ধরতে হয় তা দেখাতে শিকার করা প্রাণী এনে সামনে রাখে। আবার অনেক সময় পোষা বিড়াল তার পরিবারের মানুষদের উপহার হিসেবে শিকার এনে দেয় বলেও ধারণা করা হয়।

বিশেষ করে ইঁদুরের প্রতি বিড়ালের টান বরাবরই বেশি। এলোমেলোভাবে ছোটাছুটি করা ইঁদুরের গতি বিড়ালের চোখে পড়ে খুবই উত্তেজনাপূর্ণ, আর এই উত্তেজনাই তাকে শিকারে প্ররোচিত করে।

অতএব, বিড়ালের এমন আচরণ আসলে তার শিকারে পারদর্শী স্বভাবেরই বহিঃপ্রকাশ। এটি ভয় পাওয়ার কিছু নয়, বরং তার প্রকৃতিগত আচরণ—যা হাজার বছরের বিবর্তনের ধারাবাহিকতায় আজও টিকে আছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বিড়ালের রহস্যজনক আচরণ: কেন মৃ-ত প্রাণী বাড়িতে নিয়ে আসে?

আপডেটের সময়: ০৫:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫