Dhaka ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভারতের ওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃ’ত্যু 

print news

সুজন চক্রবর্তী- ভারত সংবাদদাতা◾

ভারতের ওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, মৃতদের মধ‍্যে ৩ জন কোরাপুটের, ২জন জয়পুর ও ২ জন গঞ্জামের এবং ১ জন করে ঢেংকানল ও গজপতির বাসিন্দা। আহত ও হয়েছেন বহু। তাঁদের চিকিৎসা চলছে। শুক্রবার (১৬ মে) রাতের দুর্যোগে কোরাপুট জেলায় ৩ জন মহিলার মৃত্যু হয়। সেখানে ১জন বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রে খবর, একই পরিবারের সদস্যরা মাঠে কাজ করছিলেন। সেই সময় বৃষ্টি শুরু হওয়ায় একটি অস্থায়ী কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। কুঁড়ের ঘরের উপর বাজ এসে পড়লে ৩ মহিলার মৃত্যু হয়। নিহতরা হলেন ব্রুধি মান্ডিঁঙ্গা (৬০) তাঁর নাতনি কাসা মান্ডিঙ্গা (১৮) এবং অম্বিকা কাশী (৩৫)। শুক্রবার (১৬ মে) কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) এর তরফে ওড়িশার ৭ জেলায় ব‍জ্রপাত ও ঝড় সংক্রান্ত লাল সতর্কতা সংকেত জারি করা হয়। সেই জেলাগুলির মধ‍্যে ছিল, কোরাপুট,কুট্টাক, খুর্দা, নয়াগড়, জাজপুর, বালাসোর এবং গাঞ্জাম।  ওড়িশায় এবার এই প্রথম বজ্রপাতে এত মানুষের মৃত্যু হল। গতমাসে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছিল বিহারে। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন,পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনের ফলে বজ্রপাত বেড়ে গিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভারতের ওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃ’ত্যু 

আপডেটের সময়: ০২:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫