Dhaka ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

হায়দরাবাদে চারমিনারের সামনে ভয়াবহ অগ্নিকান্ডে মৃ’ত বেড়ে ১৭

print news

সুজন চক্রবর্তী- ভারত সংবাদদাতা◾

ভারতের তেলেঙ্গানা রাজ‍্যের হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ আগুন।অগ্নিকান্ডে এ পর্যন্ত শিশুসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃত্যুর সংখ্যা আরও ব‍ৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। দমকলের ১১টি ইঞ্জিন প‍ৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। স্থানীয় সূত্রে প্রকাশ, রবিবার (১৮ মে) ভোর ৬টায় চারমিনারের সামনে গুলজার হাউসে আগুন লাগে। প্রথমে একতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন বিল্ডিংয়ের অন‍্যতলাতে ও ছড়িয়ে পরে। ওই বিল্ডিংয়ের নিচের তলায় বেশ কয়েকটি দোকান রয়েছে। বাকি বিল্ডিংটিতে বেশ কয়েকটি পরিবারের বসবাস। তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এলাকাটি ঘনবসতি পূর্ণ হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরে পাশের বিল্ডিংয়ের ছাদে থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। স্থানীয়রা  জানিয়েছেন, আগুন লাগার পরই ওই বিল্ডিংয়ে থাকা সকলেই ছাদে চলে যান। সেখান থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। মুখ‍্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আগুন লাগার ঘটনা নিয়ে দমকল মন্ত্রী পুন্নম প্রভাকরের সঙ্গে কথা বলেন। আহতদের চিকিৎসার জন‍্য যাবতীয় ব‍্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন‍্য সবরকমের সহযোগিতার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামণা করা হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

হায়দরাবাদে চারমিনারের সামনে ভয়াবহ অগ্নিকান্ডে মৃ’ত বেড়ে ১৭

আপডেটের সময়: ০৬:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫