
◼️নীলফামারি প্রতিনিধি
নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা ও বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের অ্যাটাক কমিটির সভাপতি মাহরিন চৌধুরীর সমাধিস্থলে জেলা প্রশাসক নায়ারুজ্জামান এবং জেলা পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার গভীর শোক প্রকাশ করেন এবং শিক্ষিকা মাহরিনের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্যরা। সবাই মিলিয়ে মরহুমের জন্য দোয়া ও মোনাজাত করেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী রাজধানীর উত্তরা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় দগ্ধ হয়ে জীবন উৎসর্গ করেন। নিজের জীবন বাজি রেখে ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা করার জন্য তাকে শ্রদ্ধার চোখে দেখা হচ্ছে। তার এই আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রতিবেদকের নাম 























